রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:১০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট  মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে আশার বাণী হচ্ছে- এই মহামারিকালেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একের পর এক নতুন ইতিহাস গড়ে চলেছে। রিজার্ভের ইতিহাসের পেছনে রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ঢল।

করোনাকালে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এই প্রাবাসী আয় থেকেই বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল বুধবার।

দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। এক মাস যেতেই রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করে নতুন ইতিহাস গড়ল।

বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৬ কোটি ২৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের জানুয়ারির চেয়ে প্রায় ২০% বেশি।আর ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে প্রবাসীরা ১৪৯ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের হিসাবে ২০% বেশি।