শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:১৬
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

আবারও কমলো স্বর্ণের দাম

ডেস্করিপোর্ট  আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে কমানো হ‌য়ে‌ছে এক হাজার ৪৯ টাকা। ফলে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা বিক্রি হবে ৮১ হাজার ২৯৮ টাকায়, যা সোমবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৭ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সংগঠনটি প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল। পরদিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে ভালো মানের সোনা ৮২ হাজার ৩৪৭ টাকা ভরি বিক্রি হয়েছে।

বাজু‌সের নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৬২৩ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৭০ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।