বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১২:২৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বঙ্গবন্ধু স্বাধীনতা ও মুক্তির প্রতীক: মালদ্বীপ প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা ও মুক্তির প্রতীক উল্লেখ করে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেন, ‘শুধু বাংলাদেশের জন্য নয়, বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্যও আদর্শ’।

বুধবার (১৭ মার্চ)জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০দিন ব্যাপী উদ্ভোবনী অনুষ্ঠানের ভাষণে ইব্রাহিম মোহামেদ সলিহ এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের গুরুত্ব আলোকপাত করে মোহামেদ সলিহ বলেন, ‘৭ মার্চ ভাষণ বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ইতিমধ্যে এ ভাষণের গুরুত্ব অনুধাবন করে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’এর অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।’

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক বিষয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেন, দু’দেশের সম্পর্ক সুদৃঢ় অবস্থানে রয়েছে।’ অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ-মালদ্বীপ একযোগে কাজ করে যাওয়ার কথাও বলেন মোহামেদ সলিহ।

এদিকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে পর্দা উঠে ১০দিনের অনুষ্ঠানমালার।

আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে বুধবারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মূলত ১০ দিনের এ অনুষ্ঠান উদযাপিত হবে মুজিব চিরন্তন থিমের ওপরে। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। সাংস্কৃতিক আয়োজন থাকছে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে নানা আয়োজন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আয়োজক কমিটির নীতিনির্ধারক আসাদুজ্জামান নূর। অনুষ্ঠান শুরুতে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত পরিবেশন করে শিশুরা।