মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩৫
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

করোনায় ব্যাংকারদের মৃত্যু হলে ৫০ লাখ টাকা পাবেন

ডেস্ক রিপোর্ট  করোনার মহামারিতে সবকিছু বন্ধ থাকলেও সীমিত পরিসরে চলমাল রয়েছে ব্যাংকিং এর কাজকর্ম। এমন পরিস্থিতিতে ব্যাংকারদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি বিবেচনায় নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ দিতে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ এপ্রিল) এক সার্কুলারে বলা হয়, করোনা মহামারির এই পরিস্থিতিতে কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পদভেদে ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

মূলত কেন্দ্রীয় ব্যাংক দেশে কার্যরত সব তফসিলি এবং বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ সার্কুলারটি পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কর্মকর্তা-কর্মচারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে কর্মকর্তা-কর্মচারীর স্ত্রী/স্বামী/সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা/মা ক্ষতিপূরণের অর্থ পাবেন।

এ সার্কুলার লেটারের নির্দেশনা গত বছরের ২৯ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ ২৯ মার্চ থেকে যেসব ব্যাংকার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের পরিবার এ সার্কুলারের আওতায় ক্ষতিপূরণ পাবেন।

প্রথম শ্রেণির কর্মকর্তা, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা মারা গেলে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা পাবেন।

সাড়ে ৩৭ লাখ টাকা পাবেন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সমমানের পদমর্যাদার কর্মকর্তারা । স্টাফ ও সাব-স্টাফের (যেকোনো প্রক্রিয়ায় নিয়োগ/নিয়োজিত) ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবেন ২৫ লাখ টাকা।