সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালে ৩০ হাজার খাবার স্যালাইন বিতরণ

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে; এর সাথে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বরিশালে ডায়রিয়া রোগী। এর ফলে সংকট দেখা দিয়েছে আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের।

মঙ্গলবার বেলা ১১টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের নিজ উদ্যোগে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০ হাজার খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রাজ্জাক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক ঝালকাঠি মো. জোহর আলী, সিভিল সার্জন বরিশাল ডা. মনোয়ার হোসেনসহ বরিশাল বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জনরা।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিভাগীয় কমিশনার বরিশাল মো. সাইফুল হাসান বাদল বরিশাল বিভাগের ৬ জেলায় ৫ হাজার করে মোট ৩০ হাজার খাবার স্যালাইন বিতরণ করেন।