বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

গাজীপুরে কৃষি শ্রমিক প্রেরণ করলো ফুলবাড়ী উপজেলা প্রশাসন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় বোরো ধান কর্তনের জন্য গাজীপুর জেলার জয়দেবপুরে কৃষি শ্রমিক প্রেরণ করেছে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের ২৭ জন কৃষি শ্রমিককে এদিন প্রেরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, কৃষি সম্প্রসারণ অফিসার সাবাব ফারহান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়,উপজেলা জাতীয় পার্টির এমপি প্রতিনিধি হারুন- অর-রশীদ (হারুন) প্রমূখ।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে চলছে লকডাউন। দূরপাল্লার যানবাহন চলাচল না করায় কৃষি শ্রমিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না। এতে করে ফুলবাড়ী উপজেলার অনেক কৃষি শ্রমিক বেকার দিন কাটাচ্ছেন। ঠিক এসময় দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের অনেক জেলায় বোরো ধান পাঁকতে শুরু করেছে।

উত্তরের জেলাগুলো থেকে কৃষি শ্রমিক আসতে না পারায় এ অঞ্চলগুলোতে কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সঠিক সময়ে বোরো ধান ঘরে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর ফলে সঠিক সময়ে যেমন ধান ঘরে তোলা সম্ভব হবে অন্যদিকে এ অঞ্চলের শ্রমিকদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে ২৭ জন শ্রমিককে পাঠানো হলো। এর পরে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় আরও কৃষি শ্রমিক পাঠানো হবে।