সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

আগৈলঝাড়ায় ছয়ঘন্টার মধ্যে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার,গ্রেফতার-৩

শামীম আহমেদ  স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনার ছয়ঘন্টা পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহারকারী তিন যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে এবং উদ্ধারকৃত ছাত্রীর ডাক্তারী পরীক্ষা শেষে জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

বরিশাল জেলার আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মিলন সিকদারের দশম শ্রেণিতে পড়–য়া কন্যাকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো পাশ্ববর্তী উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের ফারুক হাওলাদারের পুত্র ও মাহিলাড়া ডিগ্রী কলেজের ছাত্র আসিফ হাওলাদার (২১)। স্কুল বন্ধ থাকার কারনে সোমবার বেলা ১১টার দিকে ওই স্কুল ছাত্রী তার আত্মীয়র বাড়ি আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামের রাজ্জাক কাজীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আসিফ ও তার সহযোগিরা কৌশলে স্কুল ছাত্রীকে অপরহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে স্কুল ছাত্রীর পিতা মিলন সিকদার বাদি হয়ে আসিফ হাওলাদার, তার সহযোগি একই গ্রামের শাহজাহান সেরনিয়াবাতের পুত্র মহারাজ সেরনিয়াবাত, হাবিবুর রহমান মুন্সীর পুত্র রাকিব মুন্সীকে আসামি করে থানায় অপহরন মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ছয়ঘন্টা পর ওইদিন সন্ধ্যায় আগৈলঝাড়ার পয়সা এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করেন।