সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩৪
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

রাজধানীর বালুরমাঠ বস্তিতে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট  রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।

বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।