সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৫৪
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশালে ডায়রিয়া পরিস্থিতির অবনতি

ডেস্ক রিপোর্ট  বরিশালে ডায়রিয়া পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গত এক সপ্তাহে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছে সব চেয়ে বেশী ডায়রিয়া রোগী। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ২জন সহ চলতি বছর বরিশাল বিভাগে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ৮ জনের।

সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি, করোনার প্রকোপ এবং উপকূলীয় এলাকায় লবনাক্ত পানির উপস্থিতির কারনে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডায়রিয়া আক্রান্তের সু-নির্দিস্ট কারণ অনুসন্ধানে বরিশালের রোগীদের নমূনা সংগ্রহ করছে আইইডিসিআর। মার্চ ও এপ্রিল মাসে সাধারনত ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দেয়।

কিন্তু এবারের এপ্রিলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আগের সকল রেকর্ড অতিক্রম করেছে। গত মার্চে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৫১ জন ডায়রিয়া রোগী। সেখানে চলতি মাসে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯২ জন রোগী।

বুধবার বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে ডায়রিয়া রোগীতে ওয়ার্ড পরিপূর্ন। ওয়ার্ডের মেঝে, বারান্দা ছাড়িয়ে রোগীর স্থান হয়েছে হাসপাতাল ভবনের বাইরে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় মূল ভবনের বাইরে খোলা জায়গায় সামিয়ানা টাঙিয়ে বেডে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। বেডের তুলনায় রোগী বেশী হওয়ায় স্যাঁতস্যাঁতে মাটিতে কাপড় বিছিয়ে তার উপর শোয়ানো হয়েছে রোগীদের। সরকারিভাবে বেশীরভাগ ওষুধ ও স্যালাইন সরবরাহ করার কথা থাকলেও রোগীদের তা বাইরে থেকে কিনতে হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬শ’ ৭২জন রোগী। এর মধ্যে গত সপ্তাহে ভর্তি হয়েছেন ৮ হাজার ২০জন এবং সব শেষ গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ৫শ’ ১২জন রোগী। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশাল জেলায় ৪জন, বরগুনায় ২জন এবং পটুয়াখালীতে ২জনের মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। গত পহেলা জানুয়ারী থেকে বুধবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ১৮৩জন রোগী।