সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বাকেরগঞ্জে ডায়রিয়ায় শিশুসহ ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জে এ পর্যন্ত ৫ জন ডায়রিয়ায় মারা গেছে। গত কয়েক দিনে গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ডায়রিয়াজনিত রোগ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কোনোভাবেই ডায়রিয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুরো স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন ডায়রিয়া ইউনিটে পরিণত হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বুধবার জানিয়েছেন, এখানে মঙ্গলবার ৩ জন ডায়রিয়ায় মারা গেছেন। এর মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। বুধবার হাসপাতালে ডায়রিয়ার রোগীভর্তি আছেন ৬৭ জন। তবে বাড়িতে চিকিৎসা অবস্থায় আরও ২ জন ডায়রিয়ায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

এদিকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিপেন্ডেবল ইয়ুথ সোসাইটির সভাপতি শাহরিয়ার রিজবি বলেন, বাকেরগঞ্জে গত সপ্তাহে ২ জন মারা গেছেন। মঙ্গলবার রিয়াদ নামে এক শিশু, বৃদ্ধা গোলবানুসহ আরও এক নারীর মৃত্যু হয়েছে।