শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১৫
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

বরিশাল বিভাগে আরও ১৪৯ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ৯১০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুই জন মৃত্যুবরণ করলেও টানা দুইদিন করোনা আক্রান্ত কোনো রোগী মৃত্যুবরণ করেননি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যানুযায়ী নতুন ১৪৯ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৬৮ জন। এই জেলায় মোট আক্রান্ত ছয় হাজার ৩৬৮ জন।

পটুয়াখালী জেলায় নতুন আট জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪২ জন। ভোলা জেলায় নতুন ১৪ জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬০৪ জন। পিরোজপুর জেলায় নতুন ২৬ জনসহ করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৩০ জন। বরগুনা জেলায় নতুন ১১ জন নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২২ জনসহ করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে এক হাজার ১৭৭ জন।

বিগত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ না করায় মোট সংখ্যা ২৪৪ রয়েছে। তবে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন এগারো হাজার ২৬২ জন।

এদিকে স্বাস্থ্য দফতর বলছে, উদ্বেগের বিষয় হচ্ছে দ্বিতীয় ঢেউয়ে তরুন অনেকেই আক্রান্ত শনাক্ত হচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, লকডাউনে প্রথম দফা আমরা অতিক্রম করেছি। ইতোমধ্যে তুলনামূলকভাবে শনাক্ত কমছে। লকডাউনের উপকারিতা এখনই নয় অল্প কয়েকদিনের মধ্যে আমরা পাবো। তবে করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে নিজেদের স্বাস্থ্য সচেতনতা ছাড়া সম্ভব নয়।

এদিকে বিভাগের একমাত্র ‘ডেটিকেটেড’ করোনা হাসপাতাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। দুই জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানান, করোনা ইউনিটে মোট ১৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ।