শনিবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

দেশে করোনায় আরও ৯৮ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট  গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৩৬ জন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ জন এবং বাসায় ছয়জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮১ জন।গত চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনায় ১০১ জন করে মারা যান। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার করোনায় ৯১ জনের মৃত্যু হয়।গতকাল বুধবার মৃত্যু হয় ৯৫ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।