রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে হেরোইন পাচার!

ডেস্ক রিপোর্ট  রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-২ এর সদস্যরা। মাস্ক ও স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে তিনি হেরোইন পাচার করছিলেন বলে অভিযোগে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, র‌্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্র সীমান্ত এলাকা থেকে একটি বড় চালান নিয়ে মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীদের কাছে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ভোররাতে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনের সড়কে চেকপোস্ট বসায়। এ সময় কয়েকটি গাড়ি তারা তল্লাশি করেন। এর মধ্যে একটি প্রাইভেটকার থেকে সৌমিক আহম্মেদ সিদ্দিকী নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩২০ গ্রাম হেরোইন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় এগুলো সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়েছিল সৌমিক। পাস নিয়ে সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করে। আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।