শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৯
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

কুমিল্লায় পাচঁ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি ”একটি গ্রাম, একটি দেশ মাদকমুক্ত বাংলাদেশে” ওই শ্লোগানকে সামনে রেখে
কুমিল্লা জেলা পুলিশ জেলার ১৭ টি উপজেলায় বিগত সাড়ে তিন মাসের পুলিশের অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের তথ্য সংখ্যা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বলা হয় মাদকদ্রব্যর আনুমানিক বাজার মূল্যে পাচঁ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯শ টাকা এবং বিভিন্ন মাদকদ্রব্যেসহ গ্রেফতারকৃত আসামী সংখ্যা এক হাজার ১২ জন। ওই বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদিক সম্মেলন করে ওই বিষয় টি নিশ্চিত করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন- গত- ২ জানুয়ারী ২০২১ইং তারিখ হতে ২১ এপ্রিল পর্যন্ত পুলিশের অভিযানে ২ হাজার ১০ কেজী গাঁজা ৫৯ হাজার ৯৬৮ পিচ ইয়াবা,৭ হাজার ৫ শ ৯২ বোতল ফেনসিডিল,৩৬৬ লিটার দেশীমদসহ বিভিন্ন মাদকদ্রব্যে কুমিল্লা জেলা পুলিশ উদ্ধার করেন। মাদকদ্রব্যে র্নিমূলে পুলিশের ওই অভিযান সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ওই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন অর্থ) আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার আহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) সোহান সরকারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।