বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদের চালান সহ পণ্যসামগ্রী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ চিনি,চা-পাতা,জিরা,মশুর ডাল এসব পণ্যসামগ্রী আটক করেছে ২৮-বর্ডাগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ এপ্রিল) বিরেন্দ্রনগর বিওপির নিয়মিত একটি টহল দল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় সীমান্ত পিলার ১১৯৩/৩-এস এর নিকট।তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া এলাকা থেকে ২২ বোতল ভারতীয় মদ আটক করেছে। যার সিজার মূল্য ৩৩,হাজার টাকা।’

অপরদিকে এখই দিনে,নারায়নতলা বিওপির টহল রাত ১২টা ৩০ মিনিটের সময় সীমান্ত পিলার ১২১৩/৫-এস এর নিকট।সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাংগীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে,যার মূল্য ৩৩ হাজার টাকা।’
বাগানবাড়ি বিওপির টহল দল বিকেল ৫ ঘটিকার সময় সীমান্ত পিলার ১২২৬/৫-এস এর নিকট।দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা হতে ৫০ কেজি বাংলাদেশী মশুর ডাল আটক করে,যার আনুমানিক মূল্য ৪,হাজার টাকা।অপরদিকে সীমান্ত পিলার ১২২৭/৫-এস এর নিকট থেকে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি (বর্ডার হাট) এলাকা হতে ৪৮ কেজি ভারতীয় চিনি,৫ কেজি চা-পাতা,২০ কেজি জিরা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।যার সিজার মূল্য ১২ হাজার,৩শত,৮০ টাকা।’
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মোঃ তছলিম এহসান বলেন,ভারতীয় মদ,চিনি,চা-পাতা,জিরা,মশুর ডাল জব্দ করার পর সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখা হয়েছে।