শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৫
শিরোনাম :
পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

ফতুল্লায় ভবনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১১

ডেস্ক রিপোর্ট  নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে ফতুল্লার তল্লার জামাই বাজার এলাকার একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. হাবিবুর (৪০), তার স্ত্রী আলেয়া বেগম (৩৮), তার ছেলে লিমন (১৭), মেয়ে মিম (১৮), তিন মাসের শিশু মাহিরা। মো. সোনাহার (৪০), তার স্ত্রী শান্তি আক্তার (৩০), ছেলে সামিউল (২৫), পুত্রবধূ মনোয়ারা (২২) ও সাথী (২৫)।

দগ্ধদের মধ্যে তিন মাসের শিশুসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে তৃতীয় তলার ফ্ল্যাটের দুটি দেয়াল উড়ে গিয়ে পাশের ভবনের ছাদে পড়েছে, ভেঙে গেছে ভবনের দরজা-জানালার কাচ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এই তথ্য নিশ্চিত করে জানান, ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।