রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে করোনায় আরও ৮৮ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট  গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৭০৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। শনাক্তের হার ১৪ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

১৯ এপ্রিল করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ। ২০ এপ্রিল ৯১ জন, ২১ এপ্রিল ৯৫ জন এবং বৃহস্পতিবার ৯৮ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।