শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৫
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

হেফাজত নেতা মুফতি নূর হোসাইন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট  মুন্সীগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় খতমে নবুওয়াত আন্দোলনের আমির মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলামের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ভাঙচুর-অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে আছে।