শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৩৪
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

হোমনায় ১১ মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন(৩৫) নামের ১১ মাদক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

আজ শুক্রবার ভোর রাতে হোমনা বাসস্ট্যান্ড থেকে ১০০ পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। সে হোমনা পশ্চিম পাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে হোমনা বাস স্ট্যান্ড এলাকায় বিক্রির উদ্দেশ্যে একটি পরিত্যক্ত বাসের ভেতরে ইয়াবা রেখে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের নৈশকালীন টহল টিম ১০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, বিল্লাল হোসেন (৩৫) হোমনা বাসস্ট্যান্ডের নির্জন স্থানে পরিত্যক্ত একটি বাসের ভেতরে ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে এস আই মোতাব্বিরের নেতৃত্বে পুলিশের নৈশকালীন টহল টিম অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবাসহ তাকে আটক করেন।

আজ শুক্রবার সকালে তাকে মাদক মামলায় চালান করা হয়েছে। তার বিরুদ্ধে হোমনা থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে।