শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৫
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশাল গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই অঞ্চলে ২৪৪ জন মরণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ জন। এ নিয়ে বরিশালে সর্ব মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৮৬। আর নতুন করে যে ৬ জন মারা গেছে তাদের মধ্যে একজন আক্রান্ত ছিলেন।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন আক্রান্ত ৭৬ জনের মধ্যে বরিশালে সবচেয়ে বেশি ৩০ জন শনাক্ত হয়েছে। এ জেলায় এখন পর্যন্ত মোট শনাক্ত ৬ হাজার ৩৯৮ জন। এছাড়া পটুয়াখালী জেলায় নতুন করে ৮ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০ জন। ভোলায় নতুন ১০ জন নিয়ে মোট ১ হাজার ৬১৪ জন। পিরোজপুরে মোট আক্রান্ত ১ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন শনাক্ত হয়েছে ৫ জন। বরগুনায় নতুন আক্রান্ত হয়েছেন ১৩ জন। এ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৭ জন।

এদিকে বরিশালে মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত (শুক্রবার) সুস্থ হয়েছেন ১১ হাজার ৩০৭ জন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা যায়- গত ২৪ ঘণ্টায় ৫ জন উপসর্গ নিয়ে ও একজন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করে।

হাসপাতালটির পরিচালক বলছেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে করোনা ইউনিটে ১২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত এবং ৭৭ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে।