বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দেয়ায় বরিশালে যুবক আটক

ডেস্ক রিপোর্ট  প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত ঐ যুবকের নাম মাহাবুব (১৯)। সে বরিশালের চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়, যাহা মূহুর্তেই ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টার ও মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের লোকজন মাহাবুব কে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আসাদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করায় এলাকাবাসী মাহাবুবকে আটক করে থানায় খবর দিলে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি।

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তিনি আরো বলেন, আমরা আটককৃত মাহাবুবকে আগামীকাল আদালতে প্রেরণ করবো।