শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৩২
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

এগারো দিনে ‘মুভমেন্ট পাস’ নিয়েছেন সাড়ে ১৩ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট  করোনা সংক্রমণ অবনতির দিকে যাওয়ায় প্রতিরোধে লকডাউন ঘোষণা করে কঠোর বিধিনিষেধ দেয় সরকার।কঠোর এই লকডাউনে জরুরি প্রয়োজনে নাগরিকরা বাইরে বের হতে চাইলে পুলিশ ‘মুভমেন্ট পাস’ দেওয়ার ব্যবস্থা করে। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ অ্যাপ ও ওয়েবসাইট (https:/movementpass.police.gov.bd) উদ্বোধন করা হয়।গত ১৩ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এগারো দিনে এই মুভমেন্ট পাস নিয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন মানুষ।

এ ছাড়া মুভমেন্ট পাসের জন্য পুলিশের ওয়েবসাইট ও অ্যাপে গত ১১ দিনে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি হিট হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে চলমান লকডাউনের মধ্যে আগামী রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই সময়ে শপিংমল ও দোকানে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস নিতে হবে। তবে মুভমেন্ট পাসের আওতাভুক্ত নয় এমন পেশার কারও মুভমেন্ট পাস লাগবে। তারা শপিংমলে বা দোকানে যেতে পারবেন।তাদের নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ডই (পরিচয়পত্র) মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।