শুক্রবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দেয়া যুবককে জেল হাজতে প্রেরন

শামীম আহমেদ  প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় আটক যুবককে জেল হাজতে প্রেরন করেছেন আদালত।

আজ শনিবার (২৪ই) এপ্রিল দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার মালেক ফকিরের ছেলে মাহাবুব আলম (১৯) এর জামিন আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক শামীম আহমেদ।

কোতয়ালী মডেল খানা পুলিশ মাহাবুব আলমকে আদালতে হাজির করা হলে আদালত শুনানী শেষে মাহাবুবের জামিন আবেদন বাতিল করে দিয়ে তাকে জেল হাজতে প্রেরনের আদশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সদর কোট ইন্সেপ্রেক্টর খোকন চন্দ্র দে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল মাহাবুব আলম তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়, যাহা মূহুর্তের মধ্যে ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নুরুল ইসলাম মাস্টার ও মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের লোকজন মাহাবুব কে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জামান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করায় এলাকাবাসী মাহাবুবকে আটক করে থানায় খবর দিলে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি।

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় মাহাবুব আলমের বিরুদ্ধে আইসিটি আইনে চরমোনাই ডিঙ্গামানিক ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সিকদার বাদী মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (ওসি) তদন্ত আসাদ জামান।