বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৩
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

শপিংমলে কেনাকাটার জন্য লাগবে মুভমেন্ট পাস

ডেস্ক রিপোর্ট  করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান ‘সর্বাত্মক লকডাউন’ এর মধ্যেই আগামীকাল রবিবার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও ক্রেতা-বিক্রেতা সবাইকে দেখাতে হবে ‘মুভমেন্ট পাস’।

পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে এমনটিই বলা হয়েছে।

তবে আগের ঘোষণা অনুযায়ী যেসব পেশার মানুষের মুভমেন্ট পাস লাগবে না বলে জানানো হয়েছে। তাদের শপিংমলে যেতেও পাশ লাগবে না। তাদের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্রই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।

রবিবার থেকে দোকানপাট ও শপিংমল যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে গতকাল শুক্রবার দুপুরে উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার অথবা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।