বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

শেবাচিমের করোনা ওয়ার্ডে নতুন ৭টি আইসিইউ বেড সংযোজন

ডেস্ক রিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে মুমূর্ষু রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়াতে নতুন ৭টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে। এ নিয়ে বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আইসিইউ বেডের সংখ্যা বেড়ে হল ১৯টি।

এছাড়া পটুয়াখালী জেলা হাসপাতালে ৫টি এবং ভোলা জেলা হাসপাতালে ৩টি আইসিইউ বেড পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

ডা. বাসুদেব কুমার দাস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশের সব জেলা সদর হাসপাতালে আইসিইউ বেড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডের জন্য নতুন ৭টি, পটুয়াখালী সদর হাসপাতালের জন্য ৫টি ও ভোলা সদর হাসপাতালের জন্য ৩টি আইসিইউ বেড পাঠানো হয়েছে। বিভাগের অপর ৩ জেলা বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠী সদর হাসপাতালেও পর্যায়ক্রমে আইসিইউ বেড দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে চলতি মাসের মধ্যেই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের দুটি লিফট চালু, সিড়ি সংস্কার ও জনবল সংকট সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি বলেন, হাসপাতালের জনবল সংকটসহ যাবতীয় সমস্যার কথা মন্ত্রণালয়ে তুলে ধরা হয়েছে।

এছাড়া করোনকালে হাসপাতালের বর্জ্য অন্যত্র না নিতে পারলেও হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে গর্ত করে ব্লিচিং পাউডার দিয়ে যাবতীয় বর্জ্য সেই গর্তে ফেলার ব্যবস্থা করতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।