বুধবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :

বকশীগঞ্জে স্বপরিবারে করোনার টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। তিনি ছাড়াও তার পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজনরা একযোগে টিকা নিয়েছেন।

শনিবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ও তার পরিবারের সদস্যরা টিকা গ্রহণ করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু উপস্থিত ছিলেন।

করোনার টিকা নেওয়ার পর আবদুর রউফ তালুকদার জানান, যারা এখনো টিকা নেয় নি তাদের দ্রæত টিকা নিতে হবে। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি পরামর্শ প্রদান করেন তিনি।