বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

গণপরিবহন চললে ট্রেনও চলবে: রেলমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেন চলাচলও শুরু হবে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে।’

যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করেছে বলে জানান রেলমন্ত্রী।

দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ৩ এপ্রিল যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।এরই মধ্যে গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।

এদিকে চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২৪ এপ্রিল) এ কথা জানান মন্ত্রী।