বুধবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৪৬

বিএমপি দক্ষিন বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র দক্ষিন বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল)বেলা ১১ টায় উপ-পুলিশ কমিশনার দক্ষিনের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা ।

এ-সময় তিনি বিগত মাসের অপরাধ সমুহ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম,সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা মোঃ ইব্রাহিম,অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা মোঃ নুরুল ইসলাম পিপিএম , অফিসার ইনচার্জ বন্দর থানা আনোয়ার হোসেন তালুকদার সহ অন্যান্য অফিসারবৃন্দ।