বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

কুমিল্লায় জাল ডলার তৈরীর সরঞ্জাম সহ আটক- ৬

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম এলাকায় ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে র‌্যাব ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে এক জন বিদেশী নাগরিক ও চার জন বাংলাদেশী প্রতারক চক্রের সক্রীয় সদস্য ও জাল ডলার তৈরীর সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয়।

র‌্যাব সৃত্রে জানা যায় ওই গ্রেফতারকৃত বিদেশী নাগরিক হলেন গিনি দেশের Joseph Chukwu(41) যার passport No – AA0211B এবং বর্তমান ঠিকানা- জি/ব্লক, হাউস নং- ৩৬, বসুন্ধরা- ঢাকা।একই অপরাধে আটককৃত চার বাংলাদেশীরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামের মৃত নুরুল ইসলাম’র ছেলে ওদুদ সরকার(৪০),আব্দুর রহিমের ছেলে মোঃ বেলায়েত হোসেন(২৮) আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন(২৮) ও মোঃ আলী আশরাফ মিয়া (৩৫)।

অপর দিকে পৃথক অভিযানে একই উপজেলার বীরচন্দ্রনগর গ্রামের মরন মিয়ার ছেলে মোঃ ওয়াসিম আকরাম(২৮) কে ২৭৮ বোতল ফেনসিডিল এবং তিন কেজী গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।

জেলার র‌্যাব ১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- আটককৃতরা প্রাথমিক জিগাসাবাদে স্বীকারোক্তি করেন যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জাল ডলার ক্রয় ও বিক্রয় করে আসছিল।

আটককৃত ওই আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক ও প্রতারনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব জানান।