মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন টাঙ্গাইল যৌনপল্লীর বাসিন্দারা

ডেস্ক রিপোর্ট  টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির উদ্যোগে যৌনপল্লীর সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসন এবং ত্রাণ পুনর্বাসন বিভাগের উদ্যোগে ৫৫০ সদস্যের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়।

এ ছাড়া ঈদে নতুন জামা কেনার জন্য টাঙ্গাইল লেডিস ক্লাবের পক্ষ থেকে যৌনপল্লীর ১২০ শিশুর মধ্যে ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সহাকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম, ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মোসা. নুর নাহার বেগম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুন জামান সজল, ১১নং ওয়ার্ডের কাউন্সিল মেহেদী হাসান আলীম প্রমুখ।

এ সময় যৌনপল্লীর ৫৫০ সদস্যের প্রত্যেককে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি লবণ বিতরণ করা হয়।

অপরদিকে সামাজিক সুরক্ষার আওতায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের অসহায় কর্মহীন মানুষের জন্য ১৩০ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং ত্রাণ ও পুনর্বাসন বিভাগের যৌথ উদ্যোগে সাত লাখ মানুষের জন্য এ বরাদ্দ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ৮৩৯ প্রকল্পের জন্য ৩২ কোটি ২৩ লাখ ৩ হাজার ৫৮৭ টাকা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ২০১৬ প্রকল্পের আওতায় ২৫ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ৯৯৩ প্রকল্পের আওতায় ৩৭ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার টাকা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কর্মসূচির আওতায় মুজি শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির ১০১১টি দুর্যোগ সহনীয় গৃহনির্মাণের জন্য ১৯ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা, রমজান উপলক্ষ্যে জিআর ক্যাশ বিতরণ প্রত্যেকের মাঝে ৫০০ টাকা করে প্রতি ইউনিয়নে দুই লাখ ৫০ হাজার, প্রথম শ্রেণির পৌরসভা দুই লাখ, দ্বিতীয় শ্রেণির পৌরসভায় এক লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির পৌরসভায় এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই লাখ ৬৬ টি হাজার ৬৭৩ পরিবারের মাঝে প্রত্যেক ৪৫০ টাকা করে মোট ১২ কোটি দুই হাজার ৮৫ টাকা দেওয়া হবে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, করোনাভাইরাসের কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ সাময়িকভাবে কষ্টে পড়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে যৌনকর্মীরা রয়েছে। এ সরকার মানবিক সরকার। এ সরকার যৌনকর্মীসহ সব শ্রেণিপেশার প্রান্তিক মানুষ যারা অর্থকষ্টে আছে, তাদের জন্য সরকার মানবিক সহায়তা বরাদ্দ দিয়েছে।

এরই অংশ হিসেবে টাঙ্গাইলের যৌনপল্লীতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে টাঙ্গাইলে ১৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে প্রায় সাত লাখ মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।