বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৫২
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

৫ দিনের রিমান্ডে হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের

ডেস্ক রিপোর্ট  ২০১৩ সালে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৫ এপ্রিল) সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত।

রবিবার সকালে অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে আবেদন করা হয়।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। ২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির নির্বাচিত হন। পল্টনের বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সাম্প্রতিক সহিংসতায় সংশ্নিষ্টতার অভিযোগ ও ২০১৩ সালের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের শীর্ষ ১৯ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি তাণ্ডবের ঘটনা এবং ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের হেফজাতের সহিসংতার ঘটনায় দায়ের করা মামলায় আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার বিরোধিতা করে হেফাজতে ইসলাম আন্দোলনে নামে সম্প্রতি। বিক্ষোভের নামে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠনটির নেতাকর্মীরা সহিংসতা চালান। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এসব ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরমধ্যে ২৩টি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১৬টি মামলা তদন্ত করছে। বাকি মামলাগুলো তদন্ত করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

এসব মামলায় র‍্যাব-পুলিশের অভিযান অব্যাহত আছে। চলমান অভিযানে গ্রেফতার এড়াতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় সেখানেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।