বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৪২
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

দ্বিতীয় পর্বের বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট  বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা ( দ্বিতীয় পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।

এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে। প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তীতে প্রকাশ করা হবে।

এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।