বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৯
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

মা দিবসে কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট  মা দিবসে কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মে) দুপুর ১২ টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে “বিশ্ব মা দিবস” উপলক্ষে পুলিশ লাইন্স, কুষ্টিয়ার সম্মেলন কক্ষে নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও (কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এর সহধর্মিণী )দিলরুবা আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ৫ জন বীরঙ্গনা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা ২ জন নারী মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনারা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে উপস্থিত হলে সকলেই দাড়িয়ে সম্মান দেখান এবং পরবর্তীতে পুনাক সভানেত্রী তাদেরকে নিজ হাতে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

এ ছাড়াও পুনাক সভানেত্রী দিলরুবা আলাম তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং ঈদ সৌজন্য শাড়ী, ঔষধ, মাস্ক ও আর্থিক সহায়তা করেন। তাদের প্রতি দেখানো শ্রদ্ধা ও ভালোবাসা দেখে তারা আবেগ আপ্লূত হয়ে পড়েন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নার্গিস সরোয়ার(সহধর্মিণী পুলিশ সুপার, পিবিআই, কুষ্টিয়া)। আরো উপস্থিত ছিলেন সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।