মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এল আরও একটি মৃত ডলফিন

ডেস্ক রিপোর্ট  পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ১০ ঘণ্টার ব্যবধানে ভেসে এসেছে দুটি মৃত ডলফিন। রোববার সন্ধ্যার জোয়ারে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে প্রায় পাঁচ ফুট লম্বা দ্বিতীয় ডলফিনটি ভেসে আসে।

এর আগে সকালে লেম্বুর চর সৈকতে ভেসে আসে ১০ ফুট লম্বা প্রথম মৃত ডলফিনটি। মৃত ডলফিনের কোনো রকম নমুনা সংগ্রহ ছাড়াই সোমবার সকালে কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা সৈকতের পাশেই গর্ত করে মাটি চাপা দেয়।

হঠাৎ করে কুয়াকাটা সৈকতে একের পর এক মৃত ডলফিন ভেসে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবেশ কর্মীরা। সমুদ্রে জেলেদের গিলনেট ব্যবহার বেড়ে যাওয়ায় ওই জালে আটকা পড়ে এভাবে ডলফিন মারা যেতে পারে বলে তারা ধারণা করছেন।

কুয়াকাটায় ভেসে আসা মৃত ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গভীর সমুদ্রে জেলেদের জালে আটকা পড়া মাছ খেতে এসে জেলেদের ট্রলারের ধারালো অস্ত্রের আঘাতেও ডলফিনগুলো মারা যেতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

তবে কলাপাড়া মৎস্য বিভাগ ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা এভাবে ডলফিন মারা যাওয়ার কারণ অনুসন্ধানে ডলফিনগুলোর ময়নাতদন্তের উদ্যোগ নেয়নি। তবে কোনো ধরনের নিয়ম ছাড়াই সৈকতের পাশে গর্ত করে ডলফিনের মরদেহ পুতে রাখায় সাগরের জোয়ারের বালু ক্ষয়ে সেগুলো আবার উঠে আসবে বলে পরিবেশকর্মীরা আশংকা করছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মৎস্য বিভাগকে ডলফিন মারা যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। যেহেতু ভেসে আসা ডলফিনগুলো পচে গেছে তাই সেগুলো মাটি চাপা দিতে বলা হয়েছে।