মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং, সকাল ৬:২৫
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে অসহায়,হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক  পবিত্র মাহে রমজানে অসহায়,হতদরিদ্র,কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের মাঝে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এর নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) বিকেলে শহরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের নেতা মাহিদুর রহমান মাহাদ, মেহেদী, তানভীর, শোভন,প্রিন্স, আলিম,সাইফুল সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা পানিসম্পদ প্রতিমন্ত্রী’র জন্য দোয়া করবেন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলাকালে অসহায় মানুষদের কথা চিন্তা করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি সবসময় তাদের পাশে ছিলেন। বিগত সময় থেকে তিনি অসহায়, গরীব ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তা করে আসছেন। যার ধারাবাহিকতায় এবারে অসহায় মানুষগুলোর হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাড়িয়েছেন।

তিনি আরও বলেন, পাচঁ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।