বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৫২
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

বকশীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত ৬৫০ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জের মেরুরুচর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের সমাজ সেবক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত মো. শাহজাহান আলী তার ব্যক্তিগত অর্থে ৬৫০ টি পরিবারকে সোমবার দুপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গী বিতরণ করেছেন।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হওয়া ব্যক্তি ও আসন্ন ঈদ উপলক্ষে মেরুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

জাগির পাড়া গ্রামের নিজ বাড়িতে শাড়ি-লুঙ্গী বিতরণকালে মো. শাহজাহান আলী ছাড়াও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, সাবেক প্রধান শিক্ষক আবদুল বাছেদ, হযরত আলী মওলানা হামিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।