শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪২
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

কুমিল্লায় পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লা হোমনা উপজেলার নিলখী ইউপি ইটাভরা গ্রামে মঙ্গলবার দুপুরে ডুবার পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- ইটাভরা গ্রামের মোঃ সুৃমন মিয়ার স্ত্রী শাহিদা বেগম( ২৬) ও তার ছেলে মোঃ সৌরভ(৪)।

স্থানীয় সৃত্রে জানা যায়- দুপুরে বাড়ির পাশের একটি ডুবাতে মা ও ছেলে গোসল করতে গেলে মায়ের অগোচোরে ছেলে সৌরভ( ৪) পানিতে ডুবে যায়।মা পরে ছেলে কে উদ্ধার করতে গিয়ে তার গায়ের পরিহিত কাপড় পেছিয়ে মায়েরও ওই ঘটনায় মৃত্যু হয়।

হোমনা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসী) মোঃ আবুল কায়েস আখন্দ বাংলাদেশ জার্নালকে জানান- স্থানীয়রা তাদেরকে ভাসঁমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

ওই ঘটনায় এলাকায় শোকের মাতাব বয়ে চলছে।