বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৮
শিরোনাম :
সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন

কুষ্টিয়ার মিরপুর থানা পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়ার মিরপুর থানা পরিদর্শন করলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি)মোঃ খাইরুল আলম।

মঙ্গলবার (১১ মে) বেলা ২ টায় কুষ্টিয়ার মিরপুর থানা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মাননীয় আইজিপি মহোদয়ের নিদের্শনায় গঠিত বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে পুলিশ সুপার, কুষ্টিয়া মিরপুর থানা এলাকার ১৬টি বিটে নিয়োজিত বিট অফিসারদের নিয়ে মতবিনিময় করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিট পুলিশিং কার্যক্রমের উদ্দেশ্যে এবং এর কার্যপরিধির বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একজন বিট অফিসার একজন গৃহ ডাক্তারের ন্যায় কাজ করবেন এটাই বাস্তবতা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে থানায় কর্মরত অফিসার ফোর্সের সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ, অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রাদান করেন। থানা পরিদর্শনের অন্তিম পর্যায়ে এলার্ম প্যারেড অনুষ্ঠিত হয়। এলার্ম প্যারেডে সংকেত পাওয়া মাত্রই পূর্বে নির্ধারিত ডিউটি পার্টিগণ নিজ নিজ পোস্টে অবস্থান নেয় এবং বিধি মোতাবেক কার্য সমাপ্ত করেন।

তিনি থানার অফিসার ফোর্স ব্যারাক সরেজমিনে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে এক বেড হতে অপর বেডের দুরত্ব ০৩ ফিট হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, মিরপুর থানা ও মিরপুর থানার অফিসার ও ফোর্স।