রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১০
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

ঈদের দিনেও ঝড়বৃষ্টি বজ্রপাতের আভাস

ডেস্ক রিপোর্ট  পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রবল হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গেল সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরও চারদিন ধরে চলবে।পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে সংস্থাটি।

চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদ বৃহস্পতিবার না কি শুক্রবার।তবে শুক্রবার হলেও ঈদের দিনে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, কালবৈশাখীর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে।আগামী ১৫ মে পর্যন্ত সারা দেশেই এই বৃষ্টি থাকবে। তবে ১৪ মে পর্যন্ত বৃষ্টি বেশি থাকবে, ১৫ মে একটু কমবে।বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে।