সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

ডেস্ক রিপোর্ট  জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন আগামী ২ জুন বুধবার বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। করোনাকালীন এ অধিবেশনও সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এর আগে গত ৪ মার্চ একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। সংক্ষিপ্ততম ওই ৩ কার্যদিবসের অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়েছে।

ওই অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৪টি নোটিশ পাওয়া যায়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১ হাজার ৯৯টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ১৬৩টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীগণ সংসদে উত্তর প্রদান করেছেন। বাসস