সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৪৭
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বঙ্গবন্ধু সেতুতে ৩০ কি‌লো‌মিটার যানজট

ডেস্ক রিপোর্ট  ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মঙ্গলবার (১১ মে) সকাল ৬ টা থেকে বুধবার (১২ মে) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার করেছে। এর আগে গত বছর ঈদ যাত্রায় সর্বোচ্চ ৩৩ হাজার যানবাহন পারাপার হয়।

এদিকে গণপ‌রিবহন বন্ধ থাকায় ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। আর অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়‌কের ক‌রটিয়া পর্যন্ত প্রায় ৩০ কি‌লো‌মিটার এলাকায় খণ্ডখণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়‌কে গা‌ড়ির চাপে থে‌মে থে‌মে যানবাহন চলাচল করছে। দূর পাল্লার গণপরিবহন ছাড়াও পণ্যবাহী ট্রাক, খালি ট্রাক, খোলা পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাবার চেষ্টা করছেন তারা।

মহাসড়কের মোড়ে মোড়ে রয়েছে মানুষের জটলা। তারা অপেক্ষা করছেন যেকোন যানবাহনের জন্য। তীব্র গরমে অসুস্থ্য হয়েও পরছেন কেও কেও। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বসানো হয়েছে পুলিশ বক্স। তারা যানবাহন সচল রাখতে সহযোগিতা করছেন। রাস্তায় পুলিশি হয়রানিরও অভিযোগ রয়েছে। অনেকেই আবার ঈদের মৌসুমে দূরপাল্লার গাড়ি বন্ধ রাখার সমালোচনা করছেন। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা খুবই দুঃসহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকা থেকে পরিবার নিয়ে পিকআপ ভ্যানে করে আসা লালমনিরহাটের অধিবাসী মো. সোলাইমন মিয়া। করোনার কারণে গত বছরও স্বজনদের নিয়ে গ্রামের বাড়িতে ঈদ পালন করতে পারেননি তিনি। তাই এবার কষ্ট করে আসা। একই অবস্থা অনেকেরই।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, মহাসড়‌কে গা‌ড়ির ব‌্যাপক চাপ র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি কোথাও থে‌মে নেই। ৫‌ কি‌লো‌মিটার গ‌তি‌তে সড়‌কে যানবাহন চলাচল কর‌ছে।