সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৪৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদের বাজার!

ডেস্ক রিপোর্ট  ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি নিলুফা। তার ৬ সদস্যের পরিবারে এই ৫ টাকার বাজারই ঈদের দিনটির জন্যে যথেষ্ট। এবার নিলুফার মতো ৫ টাকায় ঈদের বাজার করেছে জেলার প্রায় ১ হাজার পরিবার।

বুধবার (১২ মে) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জুলুমবস্তি (সহায়) নামে একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন ৫ টাকায় ঈদের বাজারের আয়োজন করে।

এই বাজারে অসহায়দের জন্যে ৫ টাকায় দেওয়া হয়েছে সেমাই, দুধ, চিনি, তেল, বিস্কুট, চাল ও ১টি মুরগী।

জুলুমবস্তির বাজার থেকে সহায়তা নেওয়া মনসুর বলেন, আমি আজ অনেক খুসি। কারন ঈদের বাজার করতে পেরেছি। লকডাউনের কারনে কাজ নেই। বাসায় বসে আছি। ভবেছিলাম এবার ঈদে সন্তানদের একটু সেমাই খাওয়াতে পারবো না। তবে এদের সহযোগীতায় শুধু সেমাই না, পোলাও মাংস খাওয়াতে পারবো।

সংগঠনটির সভাপতি সুজন খান জানান, ঈদের দিন কর্মহীন মানুষরা যেন পরিবার পরিজন নিয়ে খেয়ে আনন্দে দিন কাটাতে পারে তাই মাত্র পাঁচ টাকায় ঈদ সামগ্রী প্রদান করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী তুলে দিয়েছি আমরা। ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেককে চাল, সেমাই, তেল, দুধ, চিনি ও সবজি প্রদান করা হয়েছে। আর ঈদ উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ।

তবে এই পাঁচ টাকা কেনো নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেয়েছি অসহায় মানুষেরা যেন ক্রয় করে নেওয়ার অনুভূতি পায়। তারা বিষয়টি দান হিসেবে নেক সেটা আমরা চাই না। তাই এই নাম মাত্র পাঁচ টাকা নেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের প্রশাসনের উধ্বতন কর্মকর্তা ও সমাজ সেবকরা উপস্থিত ছিলেন।

করোনার শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এছাড়া সংগঠনটি দেশে করোনা সনাক্তের পর থেকে বন্ধুদের সহায়তা নিয়ে জেলা শহরের সমবায় মার্কেট চত্বরে বাজার মুল্যের চেয়ে শতকরা ৩০ ভাগ কমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার খুলে অসহায় দরিদ্রদের মাঝে বিক্রি করে। এতে ধিরে ধিরে বৃত্তবানরা তাদের পাশে এগিয়ে আসে। ফলে ৩০ ভাগ কমে নিয়মিত বাজার পরিচালনা করে সংগঠনের সদস্যরা। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মানুষ তাদের পাশে থেকে সংগঠনের সদস্যদের দিয়ে সদরের ইউনিয়ন পর্যায়েও ৩০ ভাগ কমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিচালনা করায়।