সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

ভয়েস রেকর্ডে দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট  ভয়েস রেকর্ডে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। গত দুই দিন আগে থেকে মোবাইল গ্রাহকরা তাদের মোবাইলে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।

ভয়েস রেকর্ডিং শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার শেষে আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতর। এখনো করোনা ভাইরাসের তাণ্ডব চলছে। মহান আল্লাহতায়ালা আমাদের এই মহামারি থেকে মুক্তি দিন, সেটাই কামনা করি। যেভাবে সংযমের সাথে পবিত্র রমজান মাস পালন করেছেন, ঠিক সেই ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেরা সুস্থ থাকুন। ঈদুল ফিতরে সকলে আনন্দ করুন, তবে স্বাস্থ্যবিধি মেনে। আমার শুভেচ্ছা নেবেন, পরিবারের সবাইকে দেবেন। ঈদ মোবারক।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও ঈদ উপলক্ষ্যে ভয়েস রেকর্ডে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।