সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৮
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

কুষ্টিয়ায় অসহায়,কর্মহীন ও দুস্থ্যদের মাঝে এসপি খাইরুল আলমের করোনাকালীন ঈদ উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়ায় গরীব, অসহায়,কর্মহীন,হত দরিদ্র ও দুস্থ্যদের মাঝে করোনাকালীন ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার(এসপি)মোঃ খাইরুল আলম।

বুধবার(১২ মে)বেলা ১২ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে দুইশত গরীব, অসহায়,কর্মহীন,হত দরিদ্র ও দুস্থ্যদের মাঝে করোনাকালীন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় এসপি মোঃ খাইরুল আলম বলেছেন,”মাস্ক পরার অভ্যেস,করোনা মুক্ত বাংলাদেশ”।করোনার ভয়াবহ প্রকোপ থেকে রক্ষায় স্বাস্ব্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নাই।তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজ সম্পাদন করুন।বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহতা থেকে বাচতে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন।

এ সময় তিনি আরও বলেন,বর্তমানে আমরা মুজিব বর্ষে অবস্থান করছি।মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে আমরা জনতার পুলিশ হতে কাজ করছি।তাই আপনাদের এলাকার যে কোন সমস্যা সম্পর্কে পুলিশকে অবহিত করুন।পুলিশ আপনাদের পাশে থেকে নির্ভেজাল সেবা দিতে প্রস্তুত রয়েছে।সমাজে যারা অসৎ কাজের সাথে জড়িত, যারা মাদক ব্যাবসায়ী তাদের সম্পর্কে পুলিশকে তথ্যদিন।আমরা মাদক মুক্ত সমাজ বিনির্মানে কাজ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোঃ ফরহাদ হোসেন খাঁন, মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা,পুলিশ লাইন্সের আর আই সহ কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও ফোর্সগন।