সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

হোমনায় ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

এ আর রুহুল আমিন হাজারী,কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লা হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৪৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে অনুমান করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি।

হোমনা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ওসমান গনি জানান- মঙ্গলবার রাত ১২ টা পাচঁ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে হাজির হয়ে ৪ টি ইউনিটে ১৬ জন সদস্য নিয়ে প্রায় সোয়া তিন ঘন্টা আগুন নিভানোর চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ওই আগুন লাগার ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে হোমনা ফায়ার সার্ভিসের সাথে একযোগে কাজ করেন পার্শ্ববর্তী মুরাদনগর ফায়ার সার্ভিস।

ওই অগ্নিকান্ডের ঘটনায় মানুষ আহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের টিম লিডার কে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে বলা যাবে।

থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসী) মোঃ আবুল কায়েস আখন্দ বলেন- থানা পুলিশ আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায়। আগুন লাগার কারন চানতে চাইলে তিনি বলেন- দোকানের গুডাউনে প্রথমে আগুন লাগার খবর পাই।
তবে কিভাবে আগুন লেগেছে তার কারন সঠিকভাবে এখনও জানা যায়নি।

ওই দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমন দে ঘটনা স্থলে ছুটে গিয়ে আগুন লাগার ঘটনা পরিদর্শন করেন।