বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালিত 

মোস্তাফিার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামে ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস ২০২১ পালিত হয়েছে। “ভিকটিমের কথাই পথ দেখাবে” এই প্রতিপাদ্য সামনে রেখে এ বছর দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলার বিদেশ ফেরত মানব পাচারের শিকার  ব্যাক্তিদের সংগঠন ফুলকুড়ি অনির্বাণ  যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে  স্বাস্থ্য বিধি মেনে

শুক্রবার (৩০শে জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলা গেইটে মানব বন্ধন  ও সাইকেল  র‍্যালির আয়োজন করা হয়।

ইউএসএইড ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগারি সহযোগিতায়   মানব পাচারের শিকার   ব্যাক্তিদের  স্মরণ ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে  দিবসটি পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ফুলকুড়ি অনির্বাণ যুব উন্নয়ন  সংস্থার সভাপতি  মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিসি/টিআইপি প্রকল্পের  প্রজেক্ট ম্যানেজার মোঃ খাইরুল ইসলাম। এসময় ফুলকুড়ি অনির্বাণ যুব  উন্নয়ন সংস্থার অনির্বাণ ও পিয়ার লিডারের সদস্যগণ উপস্থিত ছিলেন।