বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ডেস্ক রিপোর্ট ।। বাল্যবিবাহ নিবন্ধনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার একটি এমএমআর ও কাজি অফিসে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে অফিসের রেজিস্ট্রার সামসুল হক পালিয়ে যান। এ ঘটনায় অফিসটি তালাবদ্ধ করে তার লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন জানান, রেজিস্ট্রার সামসুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ নিবন্ধনসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোপনে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে সামসুল হক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে অফিসে থাকা সুফিয়ান ও আবদুস সাত্তার নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের সময় কাজি অফিস থেকে বিবাহ নিবন্ধনের ভলিউম বই জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসটি তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

লাভলী ইয়াসমিন আরও বলেন, রেজিস্ট্রার সামসুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিবেচনায় নিয়ে তার লাইসেন্স বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হবে।

উপজেলা প্রশাসন জানায়, এর আগেও বাল্যবিবাহ নিবন্ধনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সামসুল হক কারাদণ্ড ও অর্থদণ্ড পেয়েছিলেন।