বুধবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:০৫
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম

ডেস্ক রিপোর্ট ।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রাম বাগান থেকে ফল চুরি করার প্রতিবাদ করায় আলামিন (২৫) নামে এক অটোচালক কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় চিহ্নিত চোর সাদিকুর রহমান ও তার সহযোগিরা,স্থানীয়রা আহতকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বৃহস্পতিবার রাত ৯ টায় গাজী কোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা সাদিকুর,সিয়াম এবং আমান সহ কয়েকজন চোর স্থানীয় একটি বাগান থেকে কাঁঠাল ও আমরা চুরি করার সময় আল আমিন নামে এক অটোচালক দেখে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। বিষয়টি বাগানের মালিককে জানালে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তারই সূত্র ধরে ঘটনার দিন রাত ৯ টায় আলামিন এবং হৃদয় দুজনে অটো চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে গাজীর কোনা নামক স্থানে ওৎ পেতে থাকা সাদিকুর, সিয়াম এবং আমান সহ অজ্ঞাতনামা আরো ৭-৮ একটি চোর চক্র তাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুঠাল এবং হাতুড় দিয়ে গাড়ি চলন্ত অবস্থায় অতর্কিত হামলা চালায়। এতে আল আমিন এবং হৃদয় গুরুতর রকম হয়।ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ওই দিন তার দাদি আছিয়া বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।