মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

পরীমনির মাদক মামলা মহানগর দায়রা আদালতে

ডেস্করিপোর্ট  চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

বুধবার গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার মামলাটি গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মহানগর আদালতের সেরেস্তা থেকে মামলাটি গ্রহণ করা হয়েছে।

এর আগে গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর দুই আসামি হচ্ছেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরীমনিকে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছিলেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনি, আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পর দিন ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ পরীমনির জামিন মঞ্জুর করেন। এর পরের দিন তিনি জামিনে মুক্তি পান।