শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

হাতিরঝিলে আত্মীয়ের বাসায় জবি ছাত্রের আত্মহত্যা

ডেস্করিপোর্ট  রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আত্মঘাতী ওই ছাত্রের নাম মোহাম্মদ মেহেবুল্লাহ তৌসিফ (২১)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তৌসিফ আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মহানগর প্রজেক্ট এলাকায় আত্মীয়ের বাসা থেকে তৌসিফের লাশ উদ্ধার করা হয়। ওই বাড়ির পাঁচতলায় একটি কক্ষের সিলিংফ্যানের সঙ্গে ঝুলে ছিল তার লাশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তৌসিফের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন। এক সপ্তাহ আগে তিনি ঢাকায় আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য।